শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শোকাবহ আগস্টে চাটমোহর ছাত্রলীগের প্রদীপ প্রজ্বলন

স্টাফ রির্পোটারঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে আগস্টের ১ম দিনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে চাটমোহর উপজেলা ছাত্রলীগ।

১ই আগস্ট সন্ধ্যা ৭ টায় চাটমোহর উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজুর নেতৃত্ব এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজু বলেন, একটি কুচক্রী মহল তাদের উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা সেই শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর