বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় মা ও প্রতিবন্ধী বোনকে নির্যাতনের পরে খাবার না দেয়ার অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মা ও প্রতিবন্ধি বোনকে নির্যাতন চালানোর পরেও খেতে না দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বর্তমানে অর্ধাহারে- অনাহারে মানবেতর দিন যাপন করছেন মা ও বোন। সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হতভাগ্য মা রুনু বেগম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম। তাঁর ছেলে বাহাউদ্দিন মিয়া, মাঈন উদ্দিন মিয়া ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারহানা জাহান এলিন। ফারহানা জাহান এলিন ডাসার শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করছেন।
রুনুর বেগমের দুই ছেলে বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন তাঁর মা ও বোন ফারহানা জাহাকে কোন খাবার না দিয়ে শারিরীক নির্যাতন করে আসছে। এমনকি যে ঘরে তাঁরা থাকে ওই ঘর থেকে বের করে দেওয়ার জন্য ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে ছেলেরা।
এঘটনায় মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম বলেন, করোনার মধ্যে খাবার-দাবার দেয় না ছেলেরা। ঘর বন্ধ করে শারীরিক নির্যাতন করে ছেলেরা। আমার মেয়ে ডাসার শেখ হাসিনা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফারহানা জাহান এলিন প্রতিবন্ধী হওয়ায় তাকেও নির্যাতন করে তাঁরা। আমার প্রতিবন্ধী মেয়েকেও তাঁরা খেতে দেয় না।
মা রুনু বেগম এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন।
অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম অভিযোগ পাওয়ার সত্যতা ¯^ীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। আর সরকারী ভাবে মা ও মেয়েকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় তাঁর ব্যবস্থা করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর