শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে বৃদ্ধার আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১০:০০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে শেফালী খাতুন(৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার(৩০জুলাই) গভীর রাতে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম পুকুর পাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শেফালী খাতুন ওই গ্রামের মৃত কালাম মোল্লার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য হাসপাতা মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শেফালী খাতুন তার ছেলে ও ছেলের স্ত্রীসহ একই পরিবারে সাথে বসবাস করত। কিন্তু মাঝে মধ্যে পুত্র বধূর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হত না। তাই প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হত। সেই সূত্র ধরেই শুক্রবার পরিবারের পুত্রবধূর সাথে কথা কাটাকাটি হয় শেফালী খাতুনের। এরপর গভীর রাতে সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে । খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোর রাতে লাশ উদ্ধার করে সুতরহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার বিষয়ে ভাঙ্গড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর