শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে প্রণোদনার ঋণ পেলেন নারী উদ্যোক্তারা

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে করোনায় ক্ষতিগ্রস্থ বিআরডিবি’র নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রণোদনার ঋণ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ উদ্যোক্তা শিউলী রানী, রোকেয়া বেগম, কুলসুম বেগম, আসমা বেগম, নাজমা খাতুন ও বিলকিস আক্তারকে সহজ শর্তে ১ লাখ করে ওই ৬ লাখ টাকার ঋণ দেওয়া হয়।

বুধবার দুপুর ১২টায় ভার্চুয়াল সভায় ওই ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। সভায় ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, বিআরডিবির নাটোরের উপপরিচালক গোপাল চন্দ্র সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাছ প্রমূখ। পর্যায়ক্রমে একশো উদ্যোক্তা ১ লাখ করে ১ কোটি টাকার এই ঋণ পাবেন বলে উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানা যায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর