বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-৩

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম। গ্রেফতারকৃতরা হলো-ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের পুত্র বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের পুুত্র মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার পুত্র নাহিদ হোসেন (২১)।

ওসি আফজাল হোসেন আরও জানান, ঈদ-উল আযহার দুই দিন পূর্বে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতারকৃতরা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে। ওসি আরও জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে এসআই খাইরুল আলম চুরি হওয়া পুলিশ সদস্যর মোটরসাইকেলসহ তিন চোরকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর