শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে সাড়ে ২৬ লক্ষ টাকা বাজেটের নির্মাণধীন কালভার্টের ধস

সুজন কুমার,নাটোর:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্মাণধীন কাল ভার্ট ধসের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার বড়াল নদীর পিরপাল-গোয়ালফা সংযোগ রাস্তায় এ ঘটনা ঘটে।

বরেন্দ্র বহুমুখী উন্নায়ন প্রকল্প সুত্রে জানা যায়, ৪৫ ফিট কালভার্ট নির্মানের জন্য সাড়ে ২৬ লক্ষ টাকায় বাবু কন্সটাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন নামের এক ব্যাক্তি বলেন, ঠিকাদার প্রথম থেকেই নিম্ন মানের কাজ করছিল। আমরা বারবার বলার পরেও সঠিক ভাবে কাজ না করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য নদীর বৃষ্টির স্রোতেই যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে বড় কোন স্রোত হলে কালভার্ট কোথায় যাবে।

বাবু কন্সটাকশনের মালিক আব্দুল আজিজ বলেন,কাজটি সঠিক ভাবেই করা হচ্ছিল। নদীর মাঝ দিয়ে মাটি কেটে দিতে বলা হয়েছিল কিন্তু একপাশ দিয়ে কেটে দেওয়ার কারনে পানির স্রোত বেশী হওয়ায় দেবে গেছে। সেটি ঠিক করে দেওয়া হবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। কাজের বিল দেওয়া হয় নাই। কাজ সঠিক ভাবে সম্পন্ন করে বিল নিতে বলা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর