শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে শত্রুতা করে ৮০ টি আম গাছ নিধন

সুজন কুমার,নাটোর:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে শত্রুতা করে আনোয়ার হোসেন (৪০) নামের এক কৃষকের প্রায় ২ বিঘা জমির ৮০টি আমের গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, আমার ২ বিঘা জমিতে ৮০ টি আম্রপালি জাতের আম গাছ রোপন করে ছয় বছর যাবত পরিচর্যা করার পরে ফল ধরার উপযোগী হয়েছে। শনিবার বিকালে জমিতে গিয়ে গাছকাটা অবস্থায় দেখতে পাই। আমার প্রায় লক্ষাধীক টাকা খরচ হয়ে গেছে। আগামী আমের মৌসুমে আম বিক্রিয় করতে পারলে খরচের টাকা পুরন করার সম্ভব হতো।

তিনি আরো জানান, রাতের আধারে কে বা কাহারা গাছগুলি কেটে ফেলেছে আমার তা জানা নেই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুর রহিম বলেন, লিখিত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর