বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে নিখিল সরকার (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিখিল ওই গ্রামের মৃত নিতাই সরকারের পুত্র।

রবিবার সকালে মৃত নিখিলের স্ত্রী অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তার স্বামী ঘরে আসার কিছু সময় পর শরীরে এলার্জি দেখা দেয়। তখন পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরিকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। কিছুক্ষন পর সে (বাসুদেব) তাদের বাড়িতে এসে তার স্বামী নিখিলের শরীরে পর পর চারটি ইনজেকশন পুশ করার পরেই নিখিলের মৃত্যু হয়।

সূত্রে আরও জানা গেছে, নিখিলের মৃত্যু হওয়ার পর পরই পল্লী চিকিৎসক বাসুদেব কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দিয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ব্যাপারে পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর