শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে বিদ্যুৎস্পর্শে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, এলাকার কৃষক শাহেদ আলীর ছেলে নাটোর এনএস কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মকবুল হোসেন (২২) গোসল সেরে বাড়ির উঠানে টানানো জিআই তারে লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুৎস্পর্শে মারা যান। এসময় মকবুলের আপন মামা মরহুম কেতাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৭)  একইভাবে বিদ্যুৎস্পর্শে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির রান্নাঘরের বিদ্যুতের তারে ফল্ট ছিল। কিন্তু তারটি পাশের কাপড় শুকানো জিআই তারটির সাথে লেগে থাকায় বিদ্যুতায়িত হয়। মা ভাগ্নে ওই তারে লুঙ্গি শুকাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর