শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে গৃহবধূ আত্মহত্যার দুদিনেও রহস্য খুঁজে পায়নি পুলিশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জোলাগাড়ি গ্রামে গৃহবধূ ফিরোজা বেগম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিন্তু দুদিন পার হতে চললেও তার আত্মহত্যার কোনো কারণ জানতে পারেনি পুলিশ।
এদিকে ফিরোজার স্বামী সালামত হোসেন জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই উদ্ভট সব আচরণ করতো। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। শুক্রবার সকালে পাটের জমিতে কাজে গেলে খবর আসে তার স্ত্রী বিষপান করেছে। প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজার মৃত্যু হয়। কিন্তু স্ত্রীর বিষপানের কারণ জানেন না তিনি। থানায় মামলাও করেননি।
অপরদিকে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে তবেই আত্মহত্যার কারণ জানা যাবে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর