শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামের জোনাইলে ২০৩৯ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পূর্ণ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০৩৯ জন গরীব-দুঃখী,খেটে খাওয়া মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরনণ করা হয়েছে।

গত রবিবার এবং সোমবার সকালে ইউনিয়ন পরিষদে স্বশরীরে উপস্থিত হয়ে ১৮৭১ জন এই চাল গ্রহণ করেন।

রবিবার সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় কুমার চাকী,ইউপি সদস্যবৃন্দ,আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

রবিবার ও সোমবারে উপস্থিত হতে না পারা ১৬৮ জনের মাঝে ঈদের একদিন পর আজ বৃহস্পতিবার সকালে জনসাধারণের সন্দেহ দূর করতে ডিজিটাল মিটারের মাধ্যমে ১০ কেজি করে চাল মেপে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম, সচিব সঞ্চয় কুমার চাকী,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর