বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে ‘নগদ’ কর্মকর্তাকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নগরীর বৈদ্যপাড়া এলাকায় মোবাইল ব্যাংকিং নগদ কোম্পানির এক কর্মকর্তাকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা ওই কর্মকর্তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।

রবিবার দিবাগত রাতে শেবাচিমে চিকিৎসাধীন কোম্পানীর ডিএসও নুরুল্লাহ মোমেন সাংবাদিকদের জানান, সারাদিন নগদের অর্থ সংগ্রহ করে ওইদিন সন্ধ্যার দিকে তিনি অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বৈদ্যপাড়া এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে তিনজনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে সাথে থাকা নগদ আট লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

কোতয়ালি মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর