বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

প্রধানমন্রীর অনুদানের টাকা পান কোটিপতি ব্যবসায়ী

অভয়নগর যশোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

করোনা শুরুতে অসহায় দরিদ্রের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫০০/ অনুদানের টাকা নিয়ে সারা দেশেই স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় এবার যশোরের অভয়নগরে ঘটেছে এমন ঘটনা। শিল্প শহর নওয়াপাড়ার ৪ নং ওয়ার্ডের বৌ বাজার এলাকার সুখলাল সাহার পুত্র নওয়াপাড়া শহরের বিশিষ্ট সার,কয়লা ব্যবসায়ী (কোটিপতি) গোবিন্দ সাহা পায় প্রধানমন্ত্রীর উপহারের টাকা অথচ এ টাকা থেকে বঞ্চিত টাকা পাওয়ার যোগ্যরা। জানা যায়, এ যাবত ব্যবসায়ী গোবিন্দ সাহা তার নিজ মোবাইল ০১৭১৭০২৮৮৩৩ নম্বরে আসা প্রধানমন্ত্রীর অনুদানের টাকা তিনবার উত্তোলন করেছে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা ক্ষোভের সাথে বলে তেল ওয়ালা মাথায় সবাই তেল দেয়। জনপ্রতিনিধিদের খুশি রাখতে পারলেই সরকারি সুবিধা পাওয়া যায় অন্যথায় নয়।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোবিন্দ প্রধান মন্ত্রীর উপহারের টাকা পায় কিনা সেটা আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আমিনুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নাই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর