মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে (১৯ জুলাই ) সোমবার বিকেল ৪ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল,ডাল,তেল,লবণ,চিনি,লাচ্চাসেমাই,গুড়াদুধ ও সাবানসহ নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন ,সহ-সভাপতি নূর-এ- আজম সিদ্দিক,মতিন খান,সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,অর্থ সম্পাদক ইসমাইল হোসেন,রক্তদান বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন,প্রকৌশলী আরিফুর রহমান,প্রকৌশলী নূর মহাম্মদ,উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী সধ্যাপক মোঃ শামছুল আলম প্রমূখ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানব সেবা মূলক কাজ করে আসছে,সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে মানুষের কল্যাণে আরও ভালো ভালো মানব সেবা মূলক কাজ করা সম্ভব।
উল্লেখ্য সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ঈদ খাদ্য সামগ্রী,শীত বস্ত্র,করোনাকালীন খাদ্য সামগ্রী বিতরণ,স্বাস্থ্য স্বচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোষ্টার/ লিফলেট বিতরণ,রক্তের গ্রুপ নির্ণয়,স্বেচ্ছায় রক্তদান,প্রত্যন্ত এলাকার অসহায় গরিব রোগীদের চিকিৎসা সেবা ও নগদ অর্থ সহায়তা প্রদান,অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান,বৃক্ষ রোপনসহ নানাবিধ মানব কল্যাণ ও সমাজ সেবা মূলক কাজ করে আসছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর