মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভ’র উপর মিথ্যা মামলা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ।
সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খাঁন, তানভির হাসান তানু, আব্দুল লতিফ লিটু, আব্দুল করিম, জিয়াউর রহমান বকুল, পার্থ সারথী দাস, ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় সাংবাদিক তানভীর হাসান তানুসহ অন্যান্য সাংবাদিকদের নামে ডিজিটাল অ্যাক্টে মামলা অত্যন্ত ন্যক্কারজনক। হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা। এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে। দ্রুত মামলা প্রত্যাহার না করলে আরো বড় আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর