শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় বিয়ের একদিন পর সাইদুজ্জামান সুমন (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিজ বটকাজল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার পুত্র ও বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক।

স্থানীয় সুত্রে জানা যায়, সুমন ও তার ভাগিনা জাকির হোসেন ঈদের ছুটিতে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বনপাড়া বাইপাসে বাসের টিকিট কেটে মটরসাইকেল যোগে ফেরাবস্থায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে দাড়িয়ে ফোনে কথা বলার সময় পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষকের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর