মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে ঢেউটিন ও চেক বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী সরকারী কলেজ মাঠে ঢেউটিন ও ৩ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার স্থল, ঘোরজান ও খাষকাউলিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে মোট ৩২৭২ পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাউল, উপজেলার ৪০টি প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে ১০৫ বান্ডেল ঢেউটিন ও ৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে (১৮ জুলাই) সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ¦ আব্দুল মমিন মন্ডল উপজেলার তিনটি ইউনিয়নে চাউল বিতরণ উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চৌহালী সরকারী কলেজ মাঠে ঢেউটিন ও ৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় তিনি বলেন- মানুষের পাশে দাড়ালে মনে শান্তি পাই, আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন চৌহালীর ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে আধুনিকায়ন করার চেষ্টা করছি। শেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃক্সখলা সভায় যোগ দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়াম্যান ফারুক হোসেন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মাহিদ আল হাসান, ভাইস চেয়ারম্যার মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, ইউপ চেয়ারম্যানগন সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর