বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে দুই চোর আটক

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

গভীর রাতে ঔষধের দোকান চুরি করে চোরাইকৃত ঔষধ নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে দুই চোর। ঘটনাটি বরিশালের গৌরনদী বন্দর এলাকার। আটককৃতরা হলো- যশোর কোতয়ালী থানা এলাকার তৈয়ব কাজীর পুত্র খোকন কাজী ও ভোলা দৌলতখান এলাকার সিদ্দিক মাঝীর পুত্র রুবেল মাঝি।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গৌরনদী বন্দরের খান ও মদিনা ফার্মেসীতে চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে বন্দর থেকে চোরাইকৃত বিপুল পরিমান ওষুধ নিয়ে পালাচ্ছিলো আটককৃতরা। এসময় টহল পুলিশের সদস্যরা চোরাইকৃত ওষুধসহ ওই দুই ব্যক্তিকে আটক করেন। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর