বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটোয়ারীতে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে টিনসেড ঘরের গ্রীলের আংটা ভেঙ্গে প্রায় নয় ভরি স্বর্ণালংকার সহ নগদ এগার লক্ষ টাকা চুরি হয়েছে। গত শুক্রবার(১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটদাপ গ্রামের শিক্ষক দম্পতির বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম (বানু) জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকাল প্রায় ৬টার সময় তাদের ছোট মেয়ের ঘুম ভাঙ্গলে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পায় এবং আমাদের ঘুম ভাঙ্গায়। এব্যাপারে গৃহকর্তা পানিশাইল সিপাহীপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও নিকাহ্ রেজিষ্ট্রার মোঃ হাফিজুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানা পুলিশকে চুরির বিষয়টি মৌখিকভাবে অবগত করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর