শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

কৃষকের শেষ সম্বল মহিষ দুটি কোরবানির হাটে বিক্রির আগেই চুরি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি হয়ে গেছে। ১৪ জুলাই রাত ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক কালাম মন্ডল গুরুদাসপুর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্থ কৃষক কালাম বলেন, দুইটি মহিষ ছিল আমার শেষ সম্বল। ২ বছর ধরে লালন পালন করেছি। কোরবানীর হাটে ওই মহিষ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা আনার আশা ছিলো। কিন্তু বাড়ির গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে পরিবারসহ রাতে ঘুমিয়ে পড়লে হঠাৎ গাড়ির শব্দ পাই। মহিষের ঘরে গিয়ে দেখি মহিষ নেই। রাস্তায় গিয়ে দেখি ট্রাকে করে কয়েকজন মহিষ নিয়ে  যাচ্ছে। ডাকচিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করেও ধরা যায়নি। মহিষ দুটির বাজার মুল্য ২ লাখ ৫০ হাজার টাকা হতো। তিনি আরো জানান, তার এক মহিষের গায়ের রং-কালো, দুইটি মাঝারী শিং, দাঁত চারটি, লেজের গোফ কালো, অপর মহিষের গায়ের রং কালো, শিং দুইটি মাঝারী, দাত নেই, লেজের গোফ কালো।এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। মহিষ দুইটি উদ্ধারের তৎপরতা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর