বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ার একটি স্কুলের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বিত্তরা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় দুর্বিত্তরা। এ ঘটনায় প্রধান শিক্ষকের মামলা দায়ের, পুলিশের ঘটনাস্থল পরিদর্শণ।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ফকিরের থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকাল গ্রামের জামাল সরদারের ছেলে মেহেদী সরদার, নেছার ফকিরের ছেল ডালিম ফকির, রব ফকিরের ছেলে সাকের ফকির ও তাদের সঙ্গিরা গত বুধবার সন্ধ্যার পরে স্কুলের দোতলায় উঠে বারান্দার গ্রীল, টিউবওয়েল, পানির ট্যাংক ভাংচুর করে সেঠটি ট্যাংকির উপরে আগুনে লাগিয়ে পড়িয়ে দেয়। স্থানীয় ঝন্টু বড়াল ঘটনা দেখে ডাকচিৎকার করলে দুস্কৃতিকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ে করেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর