মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় রাস্তানির্মাণ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং

মো:আব্দুর রহিম, বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৪:১৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা পুন:নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে উঠে যাচ্ছে কার্পেটিং। উপজেলার সড়ক ও জনপথ বিভাগের শরৎনগর রেল স্টেশন থেকে কৈডাঙ্গা অভিমুখে প্রায় ৩ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ কাজে এমন চিত্র দেখা গেছে। এ ঘটনায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

জানা গেছে,সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শরৎনগর টু কৈডাঙ্গা রাস্তা সংস্কার কাজ পান বিপুল আহম্মেদ নামের পাবনার ঠিকাদার। এ রাস্তাটি সংস্কারে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৬ লক্ষ ৬০ হাজার টাকা। কিন্তু ওই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় জনতা হাজির হয়ে নিম্নমানের কাজে তীব্র প্রতিবাদ করে কাজ টি বন্ধ করে দেন।

কৈডাঙ্গা গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,ঠিকাদারের লোকজন গাছের পাতা ও ময়লা আর্বজনা পরিষ্কার না করে কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে প্রাইম কোড ও নাম মাত্র বিটুমিন দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ফলে কাজ চলমান অবস্থায়ই পাথর-পিচ উঠে যাচ্ছে। এজন্য স্থানীয়রা কাজটি বন্ধ করে দিয়েছেন।

পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শামসুজ্জোহা আমাদের সময়কে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি আরও বলেন, সরেজমিনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মিললে ঠিকাদারকে পুনরায় কাজ করে দিতে বাধ্য করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর