সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ববি’র শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

লকডাউনে আটকে পরা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে বিশেষ বাস। ববি কর্তৃপক্ষে র তত্ত্বাবধানে পাঁচটি রুটের শিক্ষার্থীদের নিয়ে এসব বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস তথ্যে সত্যতা নিশ্চিত করে জানান, বাসগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ও ভাড়ায় নেয়া হয়েছে তিনটি বাস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ব্যবস্থাপক মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পেতে এক হাজার ৪৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের গন্তব্যে পৌঁছে দিতে প্রথমদিন (বৃহস্পতিবার) নয়টি বাস ছেড়ে গেছে। তিনি আরও জানান, বাসে ওঠার আগে প্রত্যেক শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে নিতে হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর