মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বগুড়ায় দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিংড়া প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২য় বছর পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় বগুড়া নন্দীগ্রামের রণবাঘা আঞ্চলিক কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

এ সময় দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার সিংড়া ও নন্দীগ্রাম উপজেলা ক্রাইম রিপোর্টার আশরাফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ (রাজ কালাম) দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার নির্বাহী সম্পাদক নয়ন কুমার, সিংড়া উপজেলা প্রতিনিধি এনামুল হক বাদশা, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি আশাফুদ্দৌলা টিপু প্রমূখ ।

দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার সম্পাদক রাজ কালাম বলেন, দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকা ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে বিচরণ করতে সক্ষম হয়েছে। আমরা আশাবাদী, খুব অল্প সময়ের মধ্যে আমরা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় সংবাদপত্র হিসেবে অবস্থান তৈরি করতে সক্ষম হব। এসময় উপস্থিত ছিলেন একঝাঁক কোমলমতি শিশু শিক্ষার্থী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর