মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গৌরনদীতে ৪কেজি ওজনের ৮ফুট উচ্চতার তিনটি গাঁজা গাছ উদ্ধার, থানায় মামলা দায়ের

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে আনিচ সিকদার নামে এক গাঁজা চাষির বাড়ির বাগানে লাগোনো অন্তত ৮ফুট উচ্চতার ৪কেজি ওজনের তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে ওই রাতেই মামলা দায়ের করেছে।

থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, থানা এলাকার পশ্চিম শরিফাবাদ গ্রামের আনিচ সিকদারের বাড়ির বাগানে গাঁজা গাছের চাষ করেছেন বাড়ির মালিক গাঁজা ব্যবসায়ি আনিচ সিকদার।

খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে গাঁজা চাষি আনিচ পালিয়ে গেলেও তার ঘরের পিছনের বাগানে রান্না ঘরের সাথে যত্ন করে লাগানো অন্তত ৮ফুট উচ্চতার ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৪ কেজি।
এ ঘটনায় এসআই হারুন-অর-রশিদ মঙ্গলবার রাতেই আনিচ সিকদারকে আসামী করে মামলা দায়ের করেছন, নং-১৩(১৩.৭.২১)। পুলিশ গাঁজা চাষি আনিচ সিকদারকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর