মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে নির্বাচিত ৪৯ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গত ২১ জুনের নির্বাচনে জেলার নয়টি উপজেলার ৫০টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করা ইউপি চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৪৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ নূরুল ইসলাম প্রমুখ।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলার নয়টি উপজেলার ৪৯জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল ইউপি চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানিয়েছেন। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর