শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পশু বিক্রি নিয়ে এবারও হতাশায় খামারিরা

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

গত বছর করোনার কারনে উপযুক্ত দাম না পাওয়াতে হতাশ হয়ে কষ্টে লালন পালন করা পশুটি বিক্রি না করে রেখে দেন এ বছরের আশায়। কিন্তূ তাদের সে আশায় আবারো গুড়ে বালি হতে যাচ্ছে এমনটাই ধারণা করছেন খামারিরা। বরং এবছর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোরবানিতে পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিয়ানীবাজার উপজেলার খামারিরা। তবে এবছর দেশী খামারিদের কিছুটা স্বস্তি সংক্রমনের খারাপ খবরে ভারত থেকে এ বছর গরু না আসা।
বিয়ানীবাজার পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর খামারিরা দেশীয় গরু লালন পালন করে পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান ও ভারতীয় বার্মা প্রজাতির কিছু গরু নজর কাড়ছে সকলের।
খামার মালিক মাহিন মিয়া বলেন, করোনার কারনে আমরা অনেকটা পিছিয়ে গেছি। তবে এবার বাজারে দেশীয় গরুর চাহিদা থাকবে যার ফলে ভালো কিছুর আশা করতে পারি। আমার খামারে দেশীয় ষাড় সহ প্রায় ৩১ টি গরু প্রস্তুত করছি এবারের পশুর হাটে বিক্রির জন্য।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম মোক্তাদির বিল্লাহ বলেন, কোরবানির পশুতে কেউ মোটাতাজা করণে মেডিসিন প্রয়োগ করছে বলে এখন পর্যন্ত আমরা খবর পাইনি। তবে বাড়ি বাড়ি গিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এ ছাড়াও সরকারি বিধি নিষেধ মেনে যেখানে পশুর হাট বসবে সেখানে আমাদের টিম সেবা দিতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর