মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পশুর হাট বন্ধ করে মানুষ বাঁচান : মোমিন মেহেদী

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কিছু দলীয় নেতাকর্মী-মন্ত্রী-এমপি-আমলাদের স্বার্থরক্ষার কথা না ভেবে পশুর হাট বন্ধ করে মানুষ বাঁচান।

তাছাড়া ইসলাম ধর্মমতে জান বাঁচানো ফরজ, আর কোরবানী ওয়াজিব; এই ওয়াজিব আদায় করতে গিয়ে কোটি কোটি মানুষকে কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? কি লাভ বাংলাদেশের মানুষকে খাদ্যে মেরে? একেতো তাদেরকে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে আপনার সরকার তার উপর অপরিকল্পিত সিন্ধান্ত নেয়া বন্ধ করুন।
১৩ জুলাই বিকেল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ‘কোরবানী নাকি করোনা থেকে রক্ষা?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিলি চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, কোরবানীর পশুর হাটের চেয়ে আমজনতার বেশি প্রয়োজন খাদ্য নিরাপত্তা। তা যেন নিশ্চিত করা যায়, সে কথা ভেবে পদক্ষেপ নিন। নতুন করে গরিব হওয়ায় প্রায় সাড়ে ৪ কোটি মানুষের ঘরে কমপক্ষে ৫০ হাজার টাকা রাষ্ট্রিয় ঈদউপহার পৌছে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর