মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় এলজিইডি এর আওতায় প্রত্যান্ত প্রতাপ হাটে একটি গ্রোথ সেণ্টার নির্মাণ কাজ এগিয়ে চলছে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডি এর আওতায় প্রত্যান্ত প্রতাপ হাটে একটি গ্রোথ সেণ্টার নির্মাণ কাজ এগিয়ে চলছে । গোটা উপজেলার মধ্যে এই প্রথম একটি গ্রোথ সেণ্টার নির্মাণ হচ্ছে বলে জানা যায় ।

উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাটটি বহু বছরের পুরানো একটি হাট। সপ্তাহের দু’দিন সোমবার ও শুক্রবার হাটবার ছাড়াও এখানে প্রতিদিন নিয়মিত বাজার বসে। আশে আশেপাশের দশ থেকে বারোটি গ্রামের জনগণ প্রতাপ হাট ও বাজারে বিভিন্ন মালামাল কেনাবেচা করে থাকেন।

উপজেলা প্রকৌশল বিভাগ ( এলজিইডি ) সুএে, প্রতাপ হাটটিতে চারতলা ভবনের ভিত্তিতে একটি আধুনিক মানের গ্রোথ সেণ্টার নির্মাণ করা হচ্ছে । এটি এখন দোতলা করে নির্মাণ করা হবে। এর পেছনে বরাদ্দ ব্যায়ের পরিমাণ প্রায় এক কোটি ছিয়াশি লাখ টাকা। উল্লাপাড়া এলজিইডি এর আওতায় এর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে । বিশাল আয়তনের এর প্রথম তলায় কিচেন মার্কেট বলতে মাছ , মাংস ও কাঁচা তরিতরকারীর দোকান বসবে। আর দ্বিতীয় তলায় মনোহারী দোকানপাঠসহ অন্যান্য মালামালের দোকান থাকবে।

বাঙ্গালা ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা সোহেল জানান, উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনিদের্শনা ও সহযােগীতায় এলাকার পুরানো প্রতাপ হাট ও বাজারে গ্রোথ সেণ্টারটি নির্মাণ ও চালু হলে সাধারণ ক্রেতা – বিক্রেতাদের সুবিধা হবে। বাঙ্গালা ইউনিয়ন উণ্ণয়নে আরো একধাপ এগিয়ে যাবে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন বলেন , এর আগে তার বিভাগ থেকে একাধিক হাটে বিভিন্ন মালামাল কেনাবেচায় ক্রেতা বিক্রেতাদের সুবিধায় রোলার শেড নির্মাণ করা হয়েছে। প্রতাপ হাটের নির্মাণধীন গ্রোথ সেণ্টারটি এখন দোতলা এবং পরবর্তীতে অর্থ বরাদ্দ পেলে তলা সম্প্রসারণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর