মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সয়াবিন তৈল ১৬০টাকা লিটার সবজির দাম বেড়েছে দ্বিগুন তার সাথে বেড়েছে ঔসুধের দাম

মোঃমুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মান্নান নগরে বাজারে  সয়াবিন তেলের দাম বেড়েছে শাকসবজির দাম ও ঔসুধের দাম ঊর্ধ্বমুখী। সোমবার (১২জুলাই) বিকেলে মান্নান নগর   বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

মান্নান নগর বিক্রেতা আঃ ছাত্তার বলেন, নতুন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা, খোলা সয়াবিন তেল ১৩০ থেকে ১৩৫ টাকা লিটার এবং পামওয়েল ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

ওই বাজারে মাসকলাই ৯৫ থেকে ১৩০ টাকা, বড় মসুর ডাল ৭৫ টাকা, ছোট মসুর ডাল ১২০, খেসারি ৬০, অ্যাংকর ৪০, বুটের ডাল ৮০, মুগ ডাল ১৪০, ছোলা বুট ৭০ এবং চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মান্নান নগর বাজারের তৈল বিক্রেতা আঃ ছাত্তার  মিয়া সয়াবিন তৈল ১৬০ বিক্রি করেছি তিনি বলেন,

একই বাজারের মুরগি বিক্রেতা রেজাউল করিম বলেন, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, সোনালি ২০০ টাকা, সাদা কক ১৮০ টাকা কেজি, লেয়ার ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি মুরগির ডিম ৫৫ টাকা হালি, হাঁসের ডিমের হালি ৫০ এবং ফার্মের মুরগির ডিম ৩০ টাকা হালি বিক্রি হতে দেখা গেছে।

বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। গাজর প্রতি কেজি ৯০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, টমেটো ৯০, কাঁচামরিচ ৪০, বেগুন ৩০, শসা ৪০, পটোল ৪০, ঢেঁড়স ৩০, পেঁপে ৩০, চিচিঙ্গা ৪০, বরবটি ৫০, মিষ্টি কুমড়া ৪০ টাকা পিস, করলা ৬০ টাকা কেজি, কাঁচকলা ৩০ এবং লেবু ১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৬০ টাকা, দেশি আলু ৪০ টাকা, হলেন্ডার আলু ৪০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মান্নান নগর বাজারে।

বাজারের মাছ বিক্রেতা শাহীন আলম বলেন, পাঙ্গাশ ১৪০ টাকা, রুই ৩২০ টাকা, সিলভার কার্প টাকা, মাগুর মাছ ৫০০ টাকা কেজি, বাউস ১৫০ টাকা, তেলাপিয়া ১৪০ এবং শিং মাছ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর