শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

তিনটি চলচ্চিত্র ও একাধিক নাটকে পাবনার যুবরাজ

মো:মামুন হোসেন, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১, ৮:৪৬ অপরাহ্ন

অঞ্জন আইচের কাহিনী, গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় “আবার” নামের চলচ্চিত্রে পুলিশ অফিসার চরিত্রে অভিনয়ে দেখা যাবে পাবনার যুবরাজ কে। এসজি প্রডাকশন প্রযোজিত চিত্র নায়ক ডিএ তায়েব অভিনীত ঐতিহাসিক গল্প “ঈসা খাঁ” চলচ্চিত্রে’র জমিদার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন অভিনেতা যুবরাজ। চলচ্চিত্রটির কাহিনী ও পরিচালক ডায়েল রহমান। ঈদের পরে শুটিং শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও অভিনেতা যুবরাজ কাগজ চলচ্চিত্রে অভিনয় করবেন। দি পেপার কাগজ এর গল্প ও চিত্রনাট্য করেছেন গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী । যুবরাজ কে কোমল চরিত্রে (ফিল্ম প্রডিউসার) হিসেবে দেখা যাবে। কোরবানির ঈদের পরে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা আদিদ্রয়ান ফিল্মস। কাগজ ছবিটি পরিচালনা করবেন আলী জুলফিকার জাহেদী নিজেই। অভিনেতা যুবরাজ বলেন, ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজেকে সকলের কাছে পরিচিত করতে চাই আমি এবং প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করতে চাই। তিনি আরও বলেন, ঈদের পরে কায়সার আহমেদ, সকাল আহমেদ, শেখ নাজমুল হুদা ইমন, অমিতাভ রেজা চৌধুরী, সাজ্জাদ হোসেন দোদুল, ফজলে আজিম জুয়েল চৌধুরী, সৈয়দ শাকিল, সেলিম রেজা, বর্ন নাথ, সাগর জাহান, আনিস শিকদার, আশুতোষ সুজন ভট্রাচার্যসহ বিভিন্ন পরিচালকের অধীনে নিয়মিত কাজ করার সুযোগ পাবেন বলে জানান এই অভিনয় শিল্পী। মূলত মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা যুবরাজ ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত শতাধিক নাটক, ছয়টি চলচ্চিত্র, তিনটি বিজ্ঞাপন ও একটি ডকুমেন্টারিতে অভিনয় করে শিল্পী সংঘের সদস্য ও এফডিসির সদস্য হয়েছেন। তিনি জানান, বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করবো আমি। গত হয়ে যাওয়া অডিশন করোনার কারণে আবেদন করে সাক্ষাৎ করতে পারিনি। আমৃত্যু পর্যন্ত অভিনয় করে নিজেকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ও সুনাগরিক হিসেবে রেখে যেতে চান এই অভিনেতা।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর