শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে ৪টি বোম নিষ্ক্রিয়, দূর হল আতঙ্ক

মো:আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো ৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার মাধ্যমে দূর হলো এলাকাবাসীর আতঙ্ক। সোমবার সকালে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে স্থানীয় লোকজন ভয়ে আতঙ্কিত হয়।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হতে না পেরে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়। বিকেলে ঢাকা ও রাজশাহী থেকে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রাত ৮টার দিকে ওই ৪টি বোম ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে এবং আলামত নিয়ে যায়।


নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বোমাগুলো স্বল্পমাত্রার লোকাল মেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবেই এটা তৈরি করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করে আলামত ল্যাবে পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছিল। বোমা নিস্ক্রিয় করার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এর আগে দুপুরের দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিনিয়র এএসপি (সার্কেল) জামিল আখতার ও ওসি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর