মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভাতার টাকা আত্মসাত করলেন ইউপি সদস্য

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ডের টাকা ব্যাংক এশিয়ার কর্মকর্তার যোগ সাজসে উত্তোলন করে আত্মসাত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে ইলিয়াস আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। মায়ের ভাতার টাকা তুলতে না পেয়ে বিধবার ছেলে চিনি বাদ্যকর ইউপি সদস্যর দ্বারে দ্বারে ঘুরে অবশেষে চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিনসাড়া গ্রামে। এ নিয়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ওই বিষয়টি ধামা চাপা দিতে ইউপি সদস্য ইলিয়াস আলী দৌরঝাপ শুরু করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মৃতঃ অনিল চন্দ্র বাদ্যকরের স্ত্রী ফুল কুমারীর নামে সরকারের দেওয়া বয়স্ক ভাতার কার্ড ছিলো। তিনি ভাতা ভোগ করা অবস্থায় প্রায় এক বছর আগে মারা যান। তার সেই ভাতা কার্ডের নোমিনী ছিল সন্তান চিনি বাদ্যকার। ব্যাংকে তার মায়ের নামে জমাকৃত টাকা উত্তোলন করতে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস আলী ভুইয়ার দ¦ারস্ত হয়। ইউপি সদস্য ইলিয়াস আলী সু-কৌশলে নোমেনির মোবাইল নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল নম্বর দিয়ে ব্যাংক কর্মকর্তার সাথে যোগ সাজসে টাকা গুলো উত্তোলন করেন ও চিনির নিকট থেকে একটি টিপ সই নেয় ব্যাংক কর্মকর্তা। এমনি ব্যাংকে তার মায়ের নামে কোন টাকা নেই বলে তাকে জানিয়েদেন ব্যাংক এশিয়া বিনসাড়া এজেন্ট শাখার দায়িত্ব পাপ্ত কর্মকর্তা।

মৃত বিধবার সন্তান চিনি বাদ্যকর অভিযোগ কারে বলেন, গত বছর জুলাই মাসে আমার মা মারা গেলে আমি মায়ের নামে ব্যাংকে জমা কৃত টাকা তুলতে গেলে আমাদের ইলিয়াস মেম্বর আমার কাছ থেকে ভাতার বই নিয়ে নেয়। পরে ব্যাংক এশিয়া বিনসাড়া এজেন্ট শাখায় গিয়ে আমার টিপ সই নিয়ে বলে বইয়ে কোন টাকা নেই। পরে পরিষদে গিয়ে জানতে পারি টাকা গুলো মেম্বরের মোবাইল নম্বর দিয়ে ব্যাংক থেকে তুলে নিয়েছে। তাই এর বিচার চেয়ে আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি।

এব্যাপারে ইউপি সদস্য ইলিয়াস বলেন, ওই মৃত ব্যক্তির টাকা তুলে নেওয়া অমার ভুলই হয়েছে। এ রকম কাজ অনেক মেম্বররাই করে কিন্ত আমার বেলায় এত সমস্য হয় কেন বুঝি না। আমি চেয়ারম্যানের কাছে গিয়ে ছিলাম টাকা গুলো ফেতর দেওয়ার জন্য।

বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা বলেন, আমার কাছে ওই ভুক্তভোগী চিনি তার মায়ের বয়স্ক ভাতার বই নিয়ে এসে বিস্তারিত জানায় ও লিখিত অভিযোগ করে। পরে আমি এশিয়া ব্যাংকের কর্মকর্তার কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন ইউপি সদস্য তার নিজ মোবাইল নম্বর দিয়ে টাকা উত্তোলন করে নিয়েছে। এ ছাড়া তিনি আরো জানান, বিনসাড়া ব্যাংক এশিয়া এজেন্ট শাখার লোকজন অনেক ভাতাভুগীদের হয়রানী সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

ব্যাংক এশিয়া’র তাড়াশ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মবিন উদ্দিন বলেন, ফুল কুমারীর ভাতার টাকা স্থানীয় ইউপি সদস্য তথ্য গোপন করে তার মোবাইল দিয়ে উত্তোলন করেছেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম বলেন, অভিযোগের বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর