মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শ্রমিক মৃত্যুর দায় স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীরও : মোমিন মেহেদী  

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রূপগঞ্জে নির্মম অগ্নীকান্ডে নিহত শ্রমিক মৃত্যুর দায় স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীরও। কেননা, তাঁর পুলিশ-প্রশাসন-ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের আমলারা দুর্নীতির মাধ্যমে ত্রুটিপূর্ণ এই কারখানার অনুমোদন দিয়েছে। যার পেছনে তাঁরও ইন্ধন রয়েছে। আর তাই নতুন প্রজন্ম তাঁকে অব্যহতি দেয়ার পাশাপাশি গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছে। একই সাথে সেজান জুসের মালিক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, কলকারখানা সংশ্লিষ্ট সকল আমলাকে গ্রেফতার ও বিচারের আওতায় না আনা হলে অনশনসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হবে।

১০ জুলাই বিকেল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক প্রতিবাদ ও শোকসভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান শামসুল হক খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এসময় অনতিবিলম্বে অর্ধশতাধিক নিহত শ্রমিকের পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সরকারিভাবে আহতদের সুচিকিৎসার দাবি জানান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর