মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঝিনাইদহে নকল এ্যজমার ও গ্যাষ্ট্রিকের ঔষধ জব্দ

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহ আরাপপুর মাস্টার পাড়া থেকে বিপুল পরিমাণ নকল এ্যজমা ও গ্যাসের ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেসময় এই ঔষধ মজুদ ও বিক্রির অভিযোগে বাড়ির মালিক গোলাম নবীকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, বেশ কিছুদিন ধরেই শহরের আরাপপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়িতে নকল ঔষধ মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ আসে। এই অভিযোগের প্রেক্ষিতে রাতে গোলাম নবী’র বাড়িতে অভিযান চালানো হয়। সেসময় ছাদে ওঠার সিড়ির নিচে কয়েকটি কার্টুনে রাখা নকল এ্যজমার ঔষধ মন্টেয়ার-১০ ট্যাবলেট ৫৯১ টি, গ্যাসের ঔষধ সেকলো ও প্যান্টোনিক্স ক্যাপসুল ৪৩৩ টি এবং বেশ কিছু মোনাস-১০ ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নকল ঔষধ বিক্রি ও মজুদ রাখার দায়ে বাড়ির মালিক গোলাম নবী’কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক রেহান হাসান, বিসিডিএস জেলা শাখার সভাপতি রফিকুল করিম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিবুর রহমান সহ পুলিশ সদস্যরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর