মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে প্রথম করোনা রোগীর মৃত্যু 

মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান, মরহুম সাইদুর রহমান (লাল মিয়া) মোল্লার স্ত্রী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর মা পরিছন্নেছা (৭০)  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বুধবার (৭ জুলাই)  বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১০ সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের মিলন জানান,  বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান-  আব্দুল  কাহহার সিদ্দিকীর মা পরিছন্নেছার গত মঙ্গলবার করোনা পজিটিভ হয়।
৭ জুলাই বুধবার সকালে  অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেলে  উন্নত চিকিৎসার জন্য নেওয়া  হয়  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ তার ছেলে আব্দুল কাহহার সিদ্দিকী বলেন- আমার করোনা পজিটিভ হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই সেখান থেকেই শুনতে পাই আমার মায়ের করোনা পজিটিভ পরে একই হাসপাতালে নিলে মা মৃত্যুবরণ করেন। তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর