শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে ইউএনও’র হস্তক্ষাপে ২ হাজার বিঘা কৃষিজমির ফসল রক্ষা

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

অবশেষে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর ও কুমরাগাড়ী বিলের কৃষি জমিগুলোর জলাবদ্ধতা নিরসনে জলার বাধ অপসারণ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছেন ইউএনও মো. তমাল হোসেন। এতে জলাবদ্ধতার শিকার হওয়া ২ হাজার বিঘারও বেশি জমির ফসল উৎপাদন নিশ্চিত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দিনভর ১০ জন শ্রমিক ওই বাধ কাটার কাজ করেন। এতে কৃষকদেরও দুশ্চিন্তা থেকে মুক্তি মিলেছে।

জলাবদ্ধতায় ভুক্তভোগী কৃষক সফিন মন্ডল, আবুল সরকার, আলম শেখ, হানিফ, খোরশেদুল, পোলান প্রমাণিক, ডা. নজরুল ইসলামসহ বেশ কয়েকজন জানান, জমিগুলোতে খাদ্যশস্য ২৯, ৩৮ ও ৪৮ জাতের ধানসহ ভুট্টা এবং বেগুন, কড়লা, বটবটি, শসা, কাঁকড়ইল, মিষ্টিকুমড়াসহ সব ধরণের শাকসবজির উৎপাদন হচ্ছে। তাছাড়া কুমরাগাড়ী বিল থেকে নন্দকুজা নদী পর্যন্ত প্রায় ১ হাজার ফিট দৈর্ঘ্যের এই জলাটি পাকিস্তান আমল থেকে পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। করিম মোল্লা বাধ দিয়ে জলাটি বন্ধ করে ঘর নির্মান করায় জমির ফসল জলাবদ্ধতার শিকার হয়। ফসল রক্ষার্থে এনং কৃষকদের দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টুর সহযোগিতায় ওই বাধ কেটে পানি নিস্কাশন করার জন্য নির্দেশ দেন ইউএনও মো. তমাল হোসেন। আজ বৃহস্পতিবার জলাবদ্ধ ওই ২ হাজার বিঘা কৃষি জমির পানি সম্পূর্ণ নিষ্কাসিত হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর