মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২ সদস্যরা।রবিবার(৪ জুলাই) বিকাল ৫.১০ ঘটিকায় সময় ও সন্ধা ৬.২০ ঘটিকার সময় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া গ্রামের জনৈক হাবিবুর রহমানের বাড়ীর ২০ গজ উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ তৈয়ব আলী(৪৭), পিতা-মৃত রিয়াজ আলী সরকার, গ্রাম হাওড়া, থানা উল্লাপাড়া। অপর গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৬) এর নিকট ১৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জাহিদের পিতা-মোঃ আবু বক্কার সরকার, গ্রাম ধোপাকান্দি পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর