বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

লকডাউনের সুযোগে দখল হচ্ছে সরকারী সম্পত্তি

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মহামারী করোনা ভাইরাসের সংক্রমনরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ব্যস্ততার সুযোগে সরকারি সম্পত্তি দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মান করে আসছে একটি মহল।

রবিবার সকালে সরেজমিন দেখা গেছে, গৌরনদী উপজেলার টরকী-বাশাইল খালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে স্থানীয় আলমগীর হোসেন ঢালী ও তার সহযোগীরা। খাল দখল করে অব্যাহত ভাবে নির্মান কাজ চালিয়ে আসলেও বাঁধা দিচ্ছেনা কেউ। ফলে এ এলাকায় খাল দখলের প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার আশংকা করছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানান, কাউকে খাল দখল করতে দেয়া হবেনা। এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে গৌরনদী উপজেলার বার্থী বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারের দক্ষিণ পার্শ্বে সরকারী সম্পত্তি দখল করে গত কয়েকদিন যাবত রাস্তার পাশে দোকান ঘর নির্মান করে আসছেন স্থানীয় আকবর প্যাদা। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারি সম্পত্তি কাউকে দখল করতে দেয়া হবেনা। এবিষয়ে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর