বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নাগরপুরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাকুটিয়া গ্রাম থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন, ঢাকা জেলার ধামরাই থানার বাউখন্ড গ্রামের লাল মিয়ার ছেলে আঃ মান্নান(২৩)। রবিবার (৪ জুলাই) সকালে আসামী আঃ মান্নানের রিরুদ্ধে চুরি মামলা রুজি করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এ বিষয়ে ইজিবাইক মালিক গোলাম কিবরিয়া খান বলেন, গত ২ জুলাই শুক্রবার রাতে পাকুটিয়া গ্রামে আমার নিজ বাড়ী হতে ইজিবাইকটি চুরি হয়। শনিবার সকালে আমার ছেলে সোহাগ সাটুরিয়ায় ইজিবাইক খোঁজার জন্য গেলে রাস্তায় আমার ইজিবাইক দেখে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে স্থানীয় পাকুটিয়া চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমানকে ফোন করলে তিনি এসে নাগরপুর থানায় আসামীকে হস্তান্তর করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী নাগরপুর থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানা আনা হয়। পড়ে ইজিবাইকটি মালিকের কাছে হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে চুরি মামলা রুজি করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর