শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ডাক্তার নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে -ডিসি শামীম আহমেদ

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে করোনা মহামারী মোকাবেলা করতে হবে। আল্লাহপাক আমাদের পরীক্ষায় ফেলেছেন। সবাই যে যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করলে এ পরিস্থিতির উত্তরন ঘটবে। সেজন্য ডাক্তার ও নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন ডিসি। তিনি হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ওয়ার্ড পরিদর্শনের সময় সাধারণ ওয়ার্ডের রোগীদেরও খোঁজখবর নেন। করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার তাগিদ দেন ডিসি শামীম আহমেদ। সেই সাথে জরুরীভাবে খালি সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করার নির্দেশ দেন তিনি।

এসময় ইউএনও মো. তমাল হোসেন, এসিল্যান্ড মো. আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর