শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

লকডাউনের ফাঁকা শহরে বৃষ্টির বাগড়া, কঠোর অবস্থানে প্রশাসন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে লকডাউনের তৃতীয় দিনেও ছিল বৃষ্টির বাগড়া। বৃষ্টি আর লকডাউনে ঘর বন্দী হয়ে আছে মানুষ। তবে শনিবার চাঁচকৈড় হাটে কিছু লোকের উপস্থিতি টের পেয়ে পুলিশ বাহিনী তৎপর হয়ে ওঠে। এতে হাটে আসা লোকজন দ্রুত হাট ত্যাগ করেন।
তৃতীয় দিনেও রাস্তাঘাট ছিল ফাঁকা। অফিস  মার্কেট ও আশপাশের দোকানপাট কেউ খুলতে সাহস করেনি। গত কয়েকদিনে টিপটিপ কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় অনেকেই ঘর থেকে বের হয়নি। তবে প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও পুলিশ চলে গেলে অলিগলিতে মানুষজন দেখা গেছে। মসজিদগুলোতে মুসল্লিদের উপস্হিতি কম দেখা গেছে। সবজি ও মুদি দোকানের সংখ্যাও কমেছে। বৃষ্টি ও লকডাউন মিলিয়ে ফাঁকা এখন গুরুদাসপুর  জনপদ।
 উপজেলার চাঁচকৈড় শহর সহ বিভিন্ন মোড়ে ব্যারিকেড দেয়ার পাশাপাশি টহল দিয়েছে পুলিশ বাহিনী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা তৈরির জন্য মাইকিং, লিফলেট ও বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান ৩৩৩ নাম্বারে কল করে আবেদন করা হলে কর্মহীন দরিদ্রদের বাড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ  উপহার ‘খাবার’ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে মধ্যবিত্তদের কথা বিবেচনা করে তাদেরও খাদ্যের জোগান দিতে হবে বলে সচেতনমহল দাবি জানিয়েছে। কিছু লোক বিধি নিষেধ না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে থেকে ১৯টি মামলা ও ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, এ উপজেলায় সুষ্ঠুভাবেই পালিত হচ্ছে লকডাউন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর