মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি বানাবেন না : মোমিন মেহেদী  

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজ-যুদ্ধাপরাধী-বঙ্গবন্ধুঘাতকদেরকে পৃষ্টপোষকতা দিয়ে আর দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি বানাবেন না। ৩ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নাবিল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, মধ্যবিত্ত-নিন্মবিত্তশ্রেণির মানুষের বাড়ি ভাড়া সমস্যার সমাধান না করে, কমপক্ষে দারিদ্রসীমার নিচে থাকার সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য ব্যবস্থা না করে এই লকডাউন নির্মমতার স্বাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের আগামী হাজার বছর ধরে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজদের জালে আবদ্ধ হয়ে আরো অন্যায়-অপরাধ-দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাহলে দেশ ধ্বংসের কাছাকাছি চলে যাবে, যা আমরা কোনভাবেই চাই না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর