বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মহেশখালীতে এক পরিবারে নারী পুরুষ-শিশুসহ আহত-৪

মিজানুর রহমান, মহেশখালী:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম চিকনি পাড়া গ্রামে ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে স্থানিয় দুই পরিবারের লোকের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাগল চরাতে যাওয়া এক শিশু আহত হয়েছে।
১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার সময় এ হামলার ঘটনা ঘটে। অপরদিকে ফের উক্ত ঘটনার জের ধরে ২ জুন (শুক্রবার) দুপুর ১২টার সময় আহত শিশুর পিতা মোহাম্মদ হোছাইন স্থানিয় পাশ্ববর্তী কালারমারছড়া চিকনি পাড়া গ্রামের আবু তাহেরকে তার ছেলেকে মারধরের কারণ জানতে চাইল এ নিয়ে দু’জনে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়। পরে মাওঃ আবু তাহেরের নেতৃত্বে রাশেদ, মোস্তফা, হোবাইত দা কিরিচ নিয়ে আবারও হামলা চালায়। এতে নারী,পুরুষ শিশুসহ ৬ জন আহত হয়।
আহতরা হলেন, কালারমারছড়া পশ্চিম চিকনি পাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র, মোহাম্মদ হোসাইন (৪০),তার মেয়ে রুকিয়া বেগম (৩৬), মোস্তাফা খানম লাকি (১৬),আঁখি মনি (১৪) তাজকিয়া আক্তার (১১), ছেলে সাইফুল ইসলাম বাপ্পি ( ৯)।আহতদের স্থানিয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে ভর্তি করেছেন।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর