বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

র‍্যাব -১২র অভিযানে প্রতারক চক্রের ১ জন গ্রেপ্তার

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ 
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সিরাজগঞ্জ সদরের মোঃ রইস উদ্দিন(৫৮) বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকুরী দেওয়ার কথা বলে একই জেলার উল্লাপাড়া থানার মোঃ আলম সরকার (৪৪), পিতা মৃত শের আলী সরকার, সাং-হাওড়া এর কাছ হতে ৫,০৫,০০০/-(পাঁচ লক্ষ পাঁচ হাজার) টাকা নেয়। পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরৎ না দিয়ে আত্নসাত করে। গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অর্থ অথবা ঋণের টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি। পরবর্তীতে ভুক্তভোগি পরিবারটি র‌্যাব-১২,সিরাজগঞ্জ এর কাছে প্রতারকে গ্রেফতারের আকুতি জানায়। এর ধারাবাহিকতায় ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন থানা রোড় সয়াগোবিন্দ আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক প্রতারক কে গ্রেফতার করে হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রইস উদ্দিন(৫৮), পিতা- বক্স সরকার, সাং-থানা রোড় সয়াগোবিন্দ, থানা ও জেলা- সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই প্রতারক দীর্ঘদিন যাবত জনগনের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্নসাত করে আসছিল বলে যানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের প্রতারক গ্রেফতার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর