মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক ঘটনায় এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ও আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলো – রায়গঞ্জের ব্রক্ষগাছা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৬৭) ও একই উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের মধু সেখের ছেলে সবজি বিক্রেতা জসিম উদ্দিন (৫৫)।আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে লাশ দুটি উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার রাতে ডেকে নিয়ে শ্যালককে জিম্মি করে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের ছমির আলী। মঙ্গলবার সকালে ছমিরের বৃদ্ধা শ্বাশুড়ি রহিমা বেগম ছেলেকে ছাড়িয়ে আনার জন্য মেয়ের বাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে মারা যান।

অপরদিকে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নিজাম উদ্দিন। মঙ্গলবার সকালে নিজামের বাড়ির পাশের ঝোপ-ঝাড়ের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।দুটি মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর