মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনপি ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়। বারবার আন্দোলনের ঘোষণা দিয়েও কেন নিজ দলের নেতাকর্মীদেরও মাঠে নামাতে পারে না বিএনপি।’ গতকাল সোমবার সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
জনগণ জেগে উঠেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।’ তিনি বলেন, বিএনপির শক্তি হলো দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা।
বিএনপি শক্তিশালী হোক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোমরভাঙ্গা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল সফল হতে পারে না, বিরোধী দল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর