মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

এনায়েতপুর থানার ওসির আকস্মিক বদলী

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসি আতাউর রহমানকে আকষ্মিকভাবে বদলী করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে তার স্থানে শাহজাদপুর থানার ওসি তদন্ত আনিসুর রহমানকে যোগদান করতে বলা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, নিয়মিত রুটিন ওয়ার্ক হিসেবেই তাকে বদলী করা হয়েছে।

এনায়েতপুর থানার সদ্য বিদায়ী ওসি আতাউর রহমান জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছি।

এনায়েতপুর থানা পুলিশের একটি সুত্র জানিয়েছে, ওসি আতাউর রহমান শাহজাদপুর থানা থেকে স্টান্ড রিলিজ হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর এনায়েতপুর থানায় যোগ দেন। এরপর থেকে তিনি থানায় এসআই শহিদুল ইসলাম, এএসআই আব্দুল বারিকে দিয়ে পুরো থানা নিয়ন্ত্রন করতো। মাঝে-মাঝে অপরাধীদের নিয়ে থানায় আড্ডা বসতো। এ কারণে ক্ষোভ ছিল থানার অন্য পুলিশ সদস্যদের। এছাড়া সবিশেষ থানা চত্তরের মৌসুমী ফল ওসি নিজেই বেশি ভোগ করায় অসন্তোষ বিরাজ করছিল পুলিশ সদস্যদের মাঝে। এমন অবস্থায় আকষ্মিক ওসি আতাউর রহমানের বদলী এসব ঘটনার জেরেই হতে পারে বলে মনে করছে অনেকেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর