মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রোগীকে রক্ত না দিয়ে টাকা নিয়ে লাপাত্তা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১, ৬:১৫ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি রোগীকে রক্ত দিতে এসে রোগীর স্ত্রীর সাথে প্রতারনা করে টাকা ও রোগীর ডাক্তারী কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক ডোনার। এ ঘটনায় আরেক স্বেচ্ছাসেবী স্বাধীন হোসেন বাদী হয়ে সোমবার সকালে বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবী স্বাধীন হোসেন জানান, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ শাহ আলম নামের পরিচিত এক ব্যক্তির রক্তের প্রয়োজন দেখা দিলে আমার (স্বাধীন) শরনানাপন্ন হয় রোগীর পরিবার। পরবর্তীতে ইমরান নামের অজ্ঞাত এক স্বেচ্ছাসেবী মুঠোফোনে রোগীকে রক্তদানের কথা জানায়। ২৭ জুন সকালে স্বেচ্ছাসেবী ইমরান ওই রোগিকে রক্তদান করতে গিয়ে রক্ত না দিয়ে রোগীর স্ত্রী রুনু বেগমের সাথে প্রতারনা করে দুই হাজার টাকা এবং রোগির ডাক্তারী কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে ওই স্বেচ্ছাসেবী (ইমরান) ০১৬৮২-৯৪১৫৫৪ ও ০১৭৮৮-১০১৪৪২ নম্বরে কল করা হলে বিভিন্ন তালবাহানা করে ফোন নম্বর বন্ধ করে দেয়।
অভিযোগ প্রাপ্তীর সত্যতা স্বীকার করে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর