মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস , বাল্য বিবাহ , গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৮ জুন) সকালে চৌহালী উপজেলার কোদালিয়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ,চৌহালী প্রেসক্সলাব সভাপতি মাহমুদুল হাসানসহ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদ বিরোধী সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তারা জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবানও জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর